বিসিআরএফের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিসিআরএফ) নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগের কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক-এর শ্যামল সরকার। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের মহসিন আশরাফ।
পিআইবি মিলনায়তনে গত শুক্রবার সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০১৭-১৮) জন্য তাঁদের নির্বাচিত করা হয়। এ ছাড়া সহসভাপতি পদে তালুকদার হারুন, সহসাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক পদে দীন ইসলাম, দপ্তর সম্পাদক পদে রানা মোহাম্মদ মাসুদ ও প্রচার-প্রকাশনা সম্পাদক পদে ফসিহ উদ্দিন মাহতাব নির্বাচিত হন। কমিটির সাতটি পদে সদস্য নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস, মাহফুজুর রহমান, মাসুদুল হক, প্রসুন আশিষ, এস এম আব্বাস, রাকিব উদ্দিন ও হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি