বিসিএস ইকোনমিক ক্যাডারের নয়জন কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার বিসিএস ইকোনমিক ক্যাডারের নয়জন কর্মকর্তাকে যুগ্ম প্রধান (যুগ্ম সচিব সমপর্যায়ের) পদে গত ২৯ আগস্ট পদোন্নতি দিয়েছে। পুনরাদেশ না হওয়া পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাঁদের নিয়োগ করা হয়েছে।এই নয়জন কর্মকর্তা হলেন: শেখ মো. আবদুল আহাদ, মো. এনায়েত হোসেন, মো. খলিলুর রহমান খান, প্রশান্ত কুমার চক্রবর্তী, মো. আনোয়ার হোসেন, বেগম ফিরোজা বেগম, মো. মহসীন আলী খন্দকার, মো. রফিকুল ইসলাম ও বেগম আফরোজা মোয়াজ্জেম।বিজেএমসিতে বদলির আদেশাধীন পরিচালক (যুগ্ম সচিব) মো. এমদাদ হোসেন ও মির্জা ফজলুল করিমকে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগপূর্বক বদলি করা হয়েছে।