বিসিএস ক্যাডার সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি ছয় দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেতন-ভাতায় স্বাক্ষর বাতিল, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, আন্ত-ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ দিতে হবে। অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু হবে।
ইসতিয়াক আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে নূরুল হক, জিয়াউল হক, অধ্যক্ষ ভাস্কর সাহা, অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, নিজাম উদ্দিন ফারুক প্রমুখ বক্তৃতা করেন।