বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম, মহাসচিব নুরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সেলিম আফজাল
মো. সেলিম আফজাল

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের ৪৮ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম আফজাল ও মহাসচিব হয়েছেন মো. নুরুজ্জামান খান। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

মো. নুরুজ্জামান খান
মো. নুরুজ্জামান খান

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হয়েছেন রওশন আরা আক্তার, শাহীন আক্তার ও আতিয়ান নাহার, যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ ও মো. ছায়িদুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদি হাসান, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম কিবরিয়া, গবেষণা সম্পাদক মো. নুরুল আমিন, সহ-গবেষণা সম্পাদক মো. সাজিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শেখ শামীম বুলবুল, সহ-ক্রীড়া সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন, দপ্তর সম্পাদক মো. মেজবাহ উদ্দীন খান, সহ-দপ্তর সম্পাদক মো. মেহেদি মাসুদ ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক মো. হেফজুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. সাজিদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুহান সাঈদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মুরাদ আহমেদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক জানে আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ৪৮ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১০১ জন। ৬১০ ভোটারের মধ্যে নির্বাচনে ৫৩৫টি ভোট পড়েছে।