প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ৩৭তম বিসিএস পরীক্ষার কেন্দ্র দেওয়ার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ময়মনসিংহের বিসিএস পরীক্ষার্থীরা। ময়মনসিংহ বিভাগবাসীর ব্যানারে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের সাতটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি (প্রাথমিক নির্বাচনী) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও ঘোষিত বিজ্ঞপ্তিতে ময়মনসিংহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ নেই। মানববন্ধনে অংশগ্রহণকারী বিসিএস পরীক্ষার্থীরা অন্যান্য বিভাগীয় শহরের মতো ময়মনসিংহেও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবি জানান।