বিসিএস পরীক্ষা পেছাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ অক্টোবর অনুষ্ঠেয় ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হচ্ছে না বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল প্রথম আলোকে বলেন, ‘৩১তম বিসিএসের সাধারণ ক্যাডারের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার নির্ধারিত তারিখ ৫ অক্টোবর। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মহল থেকে এ পরীক্ষাটি পেছানোর দাবি করা হয়েছিল। আমরাও পরীক্ষাটি পেছানোর সর্বাত্মক চেষ্টা করেছি। ৬, ৭ ও ৮ অক্টোবর সরকারি ছুটি হওয়ায় পরীক্ষাটি পিছিয়ে ১০ অক্টোবর নিতে চেয়েছিলাম। কিন্তু ১০ অক্টোবর জেএসসি পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ। এ কারণে পরীক্ষার কেন্দ্র খালি না পাওয়ায় পরীক্ষাটি পেছানো সম্ভব হলো না। বাধ্য হয়ে ৫ অক্টোবরই পরীক্ষাটি নিতে হচ্ছে।’