বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা এ দাবি জানান।মানববন্ধন শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশে বিভিন্ন কলেজে প্রায় এক লাখ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। গত ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলবে আগামী ১২ জুন পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে ২৭ মে। দেশের সাতটি স্থানে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটিন অনুযায়ী আগামী ২৬ ও ২৯ মে স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা আছে।