বিসিএস (পুলিশ) ক্যাডার পেলেন সেই আউয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক নাটকীয়তার পর অবশেষে বিসিএস (পুলিশ) ক্যাডারের জন্য সুপারিশ করা হলো ২৯তম বিসিএস পরীক্ষায় প্রথম হওয়া আবদুল আউয়ালকে।
গতকাল সোমবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বছরের ১০ জানুয়ারি আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন ওই প্রার্থীকে পুলিশ ক্যাডারের জন্য মনোনীত করেছে। এখন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার কাগজপত্রের সত্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা হবে।’
২০০৯ সালে ২৯তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা হয়েছিল। পরের বছর লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে সুপারিশকৃতদের মধ্যে আবদুল আউয়ালের রোল নম্বর ছিল না। তবে ২০১২ সালে পিএসসির যে বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয় তাতে দেখা যায়, আউয়াল সবার মধ্যে প্রথম হয়েছেন। এরপর আদালতে যান আউয়াল। ২০১৫ সালের ৩ জানুয়ারি ‘বিসিএসে প্রথম হয়েও চাকরি পাননি আউয়াল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।