বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ঢাকা কেন্দ্রীয় সার্কেলের পোস্টমাস্টার জেনারেল আবদুল্লাহ আল মাহবুবুর রশীদ সভাপতি এবং ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) হারুনুর রশীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহার উপস্থিতিতে ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ নির্বাচন হয়। নির্বাচনে সংগঠনটির দ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলতাফুর রহমান, খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ; কোষাধ্যক্ষ পদে আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।