বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলসহ অবিলম্বে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিলিত হয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় গিয়ে শেষ হয়। পরে তাঁরা সেখানে মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দুই নম্বর সেটের ৬৮-৮০ নম্বর প্রশ্নে ভুল রয়েছে। যে কারণে তাঁদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে।বক্তারা পরীক্ষা বাতিলসহ প্রশ্নপত্রে ভুলের দায়ভার নিয়ে অবিলম্বে পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।