বিসিএস শিক্ষক নির্বাচনে 'জাতীয়তাবাদীরা' এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত নাসরিন-সোহেল প্যানেল সভাপতিসহ অধিকাংশ পদে জয়ের পথে এগিয়ে রয়েছে।

‘বর্তমান সরকারপন্থী’ হিসেবে পরিচিত দুটি প্যানেলের মধ্যে মাসুমে রব্বানি-সেলিম উল্লাহ খন্দকার প্যানেল মহাসচিব পদে জয়ের পথে এগিয়ে।

গতকাল মঙ্গলবার সারা দেশে এ নির্বাচনের ভোট নেওয়া হয়। বিকেল থেকে ফলাফল ঘোষণার কাজ শুরু হয়। আজ বুধবারও তা চলছে।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে আরও সময় লাগবে। তবে প্যানেলগুলো প্রায় সব কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছে। এতে দেখা যাচ্ছে, নাসরিন-সোহেল প্যানেল থেকে সভাপতি পদে নাসরিন বেগম এগিয়ে। তিনি বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্যের আত্মীয়। মাসুমে রব্বানি-সেলিম প্যানেল থেকে মহাসচিব পদে আই কে সেলিম উল্লাহ খন্দকার জয়ের পথে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য নাসিরউদ্দিন প্রথম আলো ডটকমকে আজ সকাল নয়টার দিকে বলেন, ১৮৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রের ফল হাতে এসেছে। অন্যগুলো পেতে আরেকটু সময় লাগবে।

সরকারি কর্মকর্তা হিসেবে শিক্ষকদের রাজনীতি করার সুযোগ না থাকলেও এবার অনেকটা প্রকাশ্যেই দলীয় পরিচয় দিয়ে এই নির্বাচন হয়েছে বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। ‘সরকার সমর্থক’ আরেকটি প্যানেল হলো শফিক-শাহেদ প্যানেল।