বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজ ২৯ মার্চ সোমবার তাদের পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেছে। সমিতির সভাপতি ফাহিমা খাতুন ও মহাসচিব মাসুমে রব্বানী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষক হারুনুর রশীদ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ায় সমিতি পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেছে। বিজ্ঞপ্তি।