বিসিএস ৩৩তম ব্যাচের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহকারী সচিব মো. মতিউর রহমানকে সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৩তম ব্যাচ) কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে বিসিএস প্রশাসন ক্যাডার ৩৩তম ব্যাচের প্রথম সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।