বিসিএসআইআরের নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন এ কে এম আছাদুজ্জামান। গত বৃহস্পতিবার থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। আছাদুজ্জামান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ ইসমাইলের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার বিসিএসআইআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।