চারদলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ বুধবার অনুষ্ঠেয় পূর্বনির্ধারিত কয়েকটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে আছে ৩০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও। গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল জানিয়েছে, হরতাল সত্ত্বেও আজ বুধবার অনুষ্ঠেয় ৩০তম বিসিএসের পূর্বনির্ধারিত মৌখিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে কাল বৃহস্পতিবারের (৭ জুলাই) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুলাই।এ ছাড়া ২০১১ সালের প্রথম অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষার সময়সূচিও আংশিক পরিবর্তন করা হয়েছে। ৭ জুলাই বৃহস্পতিবার বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক সাংবাদিকদের এ কথা জানান।