প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁদের আগামী ১ জুন যোগ দিতে হবে। গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৭৫। এরপর স্বাস্থ্য পরীক্ষা, পুলিশি যাচাইসহ আনুষঙ্গিক কাজ শেষে প্রজ্ঞাপন জারি হলো। তবে চূড়ান্তভাবে সুপারিশ করা ১৫৫ জন বাদ পড়লেন।