প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল মিলবে। গতকাল পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের পর বলা হয়, লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-২ সংগ্রহ করে ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ১ হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন করেন ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী।