বিসিএসের বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির একটি অংশ সংশোধনের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান ও নাজমুল হাসান বলেন, ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে মৎস্যবিজ্ঞান বিভাগের সঙ্গে প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীদেরও আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তাই মৎস্য উপসহকারী পরিচালক পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ বাদ দিতে হবে।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।