বিসিএসের ২০তম ব্যাচের ফ্যামিলি ফেস্টিভ্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০তম বিসিএসের ১৫তম বছর পূর্তি উপলক্ষে আগামী রোববার প্রথম ফ্যামিলি ফেস্টিভ্যাল আয়োজন করেছে ‘২০তম বিসিএস ফোরাম’৷ এতে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক উপস্থিত থাকার কথা রয়েছে৷ ২০০১ সালের মে মাসে ২০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা যোগদান করেন৷ বিজ্ঞপ্তি।