বিসিকের শরৎমেলা ও কারুশিল্প প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলের বিসিক ভবনে গতকাল রোববার সকালে শুরু হয়েছে শরৎমেলা ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী।

বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী ব্যক্তিদের বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাঁদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। ২৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।

গতকাল মেলা ঘুরে দেখা যায়, ৫৬টির মধ্যে অর্ধেকের বেশি স্টলে পোশাক প্রদর্শিত হচ্ছে। মেলায় কারুপণ্য খুব বেশি নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেগম পরাগ বলেন, কুটির ও হস্তশিল্প খাতের পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য নতুন নতুন ও ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. রেজাউল করিম।