বিস্কুট খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাড় শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৪৭ জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার ‘মানসিকা’ নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) বিস্কুটগুলো বিতরণ করে। ইউএনও সারওয়ার হোসেন বলেন, পুরো বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্কুট বিতরণ বন্ধ রাখা হয়েছে। বিস্কুটগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।