বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় বিস্কুট খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডাবড়তলা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল দুপুরে বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পাশের দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে আকাশ (৯), সুবর্ণা (১১) ও স্বর্ণাকে (১০) ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে।