প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিত হয়নি। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।
ফলে এ মামলায় আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল এবং কারাগার থেকে তাঁর মুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল হালিম কাফি।