প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাটি গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
হবিগঞ্জের সরকারি কৌঁসুলি সিরাজুল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসার পর কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ এ আদেশ দেন। তিনি আরও বলেন, কাল রোববার এই মামলার অভিযোগ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হবে।