প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের পাঠানতলী গ্রামে সিলিন্ডারের একটি গুদামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রুবেল, বাবুল ও কাউছার। আহত ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই গুদামের মালিক মিজানুর রহমান জানান, আহত ব্যক্তিরা তাঁর দোকানের কর্মচারী। ওই কর্মচারীরা সিলিন্ডারগুলো নাড়াচাড়া করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।