বিস্ফোরক আইনে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটানোর ঘটনায় গতকাল বৃহস্পতিবার যুবদলের ৪৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ এ মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, গত বুধবার হরতালের সময় যুবদলের একটি বিক্ষোভ মিছিল থেকে নগরের সুপার মার্কেটের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ বলেন, নেতা-কর্মীদের হয়রানি করতেই এ মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর