বিস্ফোরক দ্রব্য জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবির ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে ডুগডুগি বাজার এলাকায় হিলি থেকে ঘোড়াঘাটগামী চোরাকারবারিদের একটি দলকে বিজিবির সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা ১০টি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা বস্তাগুলো থেকে এক হাজার ৫০০টি প্যাকেটে রাখা ‘কোবরা বাগি’ নামের বিস্ফোরক দ্রব্য জব্দ করেন।