বিস্ফোরক মামলায় তিনজন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় যাত্রানুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলার রায়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একাংশের আমির আসাদুল্লাহ আল গালিবসহ তিন আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কাজী শাহিনা নিগার গত রোববার এই রায় দেন। খালাস পাওয়া অপর দুই আসামি হলেন, বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের জয়নাল সরকার ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর কোটপাড়ার বাসিন্দা শফিক উল্লাহ। ২০০৫ সালের ১৪ জানুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলার গ্রামে যাত্রানুষ্ঠান চলাকালে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।