বিস্ফোরক রাখার দায়ে ভারতে দুই বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও বিস্ফোরক রাখার দায়ে দুই বাংলাদেশির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। গতকাল রোববার এই কারাদণ্ডের আদেশ দেন দিল্লির অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিনোদ কুমার।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আনিসুল মুরসালিন ও মুহিবুল মুত্তাকিন। তাঁরা যমজ ভাই। গত ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি দিল্লি পুলিশের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রেলস্টেশনের কাছে একটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁদের দুজন সহযোগী নিহত হন। পুলিশ গ্রেপ্তারকারীদের কাছ থেকে তিন কিলোগ্রাম বিস্ফোরক, দুটি পিস্তলসহ গুলি, দুটি ডেটোনেটর, দুটি জাল পাসপোর্ট এবং ৪০ হাজার রুপির জাল নোট উদ্ধার করে।