বিস্ফোরকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার ভোরে ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যা ব। পরে এসব উপকরণ সদর থানায় জমা দেওয়া হয়। থানার ওসি গোলাম মর্তুজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সোয়া চারটার দিকে র্যা ব-৫ রাজশাহীর একটি দল ওই গ্রামের আজিমুদ্দিন মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে লুকিয়ে রাখা বিস্ফোরক পাউডার, বেশ কয়েকটি কৌটা ও কুচি পাথর উদ্ধার করা হয়। এগুলো ককটেল তৈরির জন্য সেখানে রাখা হয়েছিল। র্যা বের উপস্থিতি টের পেয়ে আজিমুদ্দিন পালিয়ে যান। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।