বিস্ফোরকসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুরে বিস্ফোরকসহ এক ব্যক্তিকে আটক করেছেন র্যা ব-৯ সদস্যরা। তাঁর নাম ফারুক আহমদ (৩৮)। বাড়ি জৈন্তাপুরের বালিপাড়া গ্রামে।
র্যা ব-৯ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিশেষ তৎপরতার অংশ হিসেবে র্যা বের একটি দল জৈন্তাপুরের হরিপুরে অবস্থান নেয়। তারা সোমবার রাত আড়াইটার দিকে পথে পায়চারি করতে থাকা ফারুক আহমদকে থামিয়ে তল্লাশি চালিয়ে ১০টি বিস্ফোরক, ২টি ফিউজ ও ১০টি অবৈদ্যুতিক ডেটোনেটর উদ্ধার করে।