বিস্ফোরকসহ শিবিরের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিগাতলা থেকে গত বুধবার রাতে এক কেজি বিস্ফোরকসহ ইসলামী ছাত্রশিবিরের কলাবাগান থানা শাখার সভাপতি মেহেদী হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সাড়ে ১০টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডের জিয়া চত্বরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গত ১১ নভেম্বর পুলিশ কাঁঠালবাগানের একটি মেস থেকে দেড় শতাধিক ককটেলসহ শিবিরের চার নেতাকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় কলাবাগান থানায় করা মামলার আসামি ছিলেন শিবিরের নেতা হাসান। বুধবার তাঁকে বিস্ফোরকসহ গ্রেপ্তারের ঘটনায় ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।