বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শহরের দরগা পট্টির মোড়ে দুটি ও মিলন মোড়ে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দরগা পট্টির মুক্তা প্লাজার সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। কিছুক্ষণ পর শহরের মিলন মোড়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ