বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের আদর্শপাড়ায় গতকাল বুধবার ভোরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে আদর্শপাড়া মহল্লায় ইরতিজা হাসানের বাসায় গ্যাসের চুলায় রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ইরতিজার ঘর ও পাশের তিনটি ঘর পুড়ে যায়। পরে পিরোজপুর ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়।