বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার ১৮ দলের হরতালকে কেন্দ্র করে আগের দিন গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে আট-নয়টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মুক্তারপুর সেতুর কাছে বিএনপির নেতা-কর্মীরা হরতালের পক্ষে মিছিল করেন। মিছিল শেষে সড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।সদর থানার ওসি আবুল বাশার জানান, মুক্তারপুরে হরতাল-সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে তাঁদের নিবৃত্ত করে।