বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক দ্রব্য ‘হাইড্রো এসিড সেলারি’র ড্রাম বিস্ফোরণই পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লাগার কারণ। গুদামে আরও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার আরমানিটোলার গোবিন্দ দাস লেন এলাকায় একটি বাড়ির নিচতলায় রাসায়নিক দ্রব্যের গুদামে ওই অগ্নিকাণ্ড ঘটে। এতে একজন অগ্নিনির্বাপককর্মীসহ দুজন আহত হন।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহাবুব বলেন, গুদামটিতে রাসায়নিক দ্রব্য হাইড্রো এসিড সেলারির ড্রাম ছিল। এর একটি ড্রাম বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত। এ ছাড়া গুদামটিতে কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, ইটিসি সালফার, ব্লাকএস, সফনারসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক দ্রব্য ছিল। সাধারণত এ দ্রব্যগুলোর একটি অপরটির সঙ্গে বিশেষ করে কস্টিক সোডা ও ব্লিচিং পাউডারের সংস্পর্শে এসে তাপ সৃষ্টি করেছে।