প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় মোল্লা রাইচ মিলের বয়লার বিস্ফোরণে মজিদুল ইসলাম (৪৪) ও বেলাল উদ্দিন (৪০) নামের দুই চাতালশ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকালে পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার আজিজ মোল্লার রাইচ মিলে এই বিস্ফোরণ ঘটে। আহত শ্রমিকদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাটোর প্রতিনিধি