বিস্ফোরণে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী বাজারে কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। আহত শিশুর নাম আবদুল্লাহ আল আযম (৪)। সে উপজেলার ঝিকড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। ওই শিশুর মা জানান, গতকাল শুক্রবার সকালে তিনি সন্তানকে নিয়ে উপজেলার শিকদারী বাজারের একটি জুয়েলার্সের দোকানে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর ছেলে দোকানের পাশে এক গলিতে পরিত্যক্ত অবস্থায় কাগজে মোড়ানো একটি কৌটা দেখতে পেয়ে তা তুলে নিয়ে নাড়াচাড়া করছিল। এ সময় কৌটাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুটির হাত ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, শিশুটি ককটেলের বিস্ফোরণে আহত হয়েছে। এ বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে।