বিস্ফোরণে আহত যমুনা অয়েলের শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১১ নম্বর ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শামসুল আলম। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে যমুনা অয়েল কোম্পানিতে কাজ করতেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শামসুল আলমের মৃত্যু হয়।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ১১ নম্বর ট্যাংকে অটোগেজিংয়ের কাজ করার জন্য তেল সরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শামসুল আলমসহ ১০ জন আহত হন। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শামসুল আলমসহ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজের মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শামসুল মারা যান।