বিস্ফোরণে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে গত শনিবার বিকেলে আতশবাজির বিস্ফোরণে আল আমিন নামের এক তরুণের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, আল আমিন বৃষ্টিতে ভিজে যাওয়া নেতানো আতশবাজি শুকানোর জন্য চুলার পাশে রেখেছিলেন। তা আকস্মিকভাবে বিস্ফোরিত হলে তাঁর ডান হাত ও শরীরের ডান পাশের কিছু অংশ পুড়ে যায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাটির ব্যাপারে তাঁরা খোঁজ নিয়েছেন। আল আমিনকে পাওয়া যায়নি। এলাকাবাসী বলছেন, তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন।