বিস্ফোরণে মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের রঙের দোকান আহমেদ এন্টারপ্রাইজে গত ২৩ এপ্রিল বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ গুরুতর আহত শ্রমিক হুমায়ুন কবির (৩২) গত বৃহস্পতিবার মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হুমায়ুন কবির নান্দাইল উপজেলার কালেঙ্গা গ্রামের আ. ছাত্তারের ছেলে। উল্লেখ্য, দোকানে তারপিন নামের একটি দাহ্য তরল বিক্রির সময় বিস্ফোরিত হলে হুমায়ুনের শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে যায়। দোকানের মালিক মনির হোসেন দাবি করেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে।