প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ রাজধানীর মিরপুরের বিহাির ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কেন, কিসের প্ররোচনায় ঘটানো হয়েছে, তদন্তের মাধ্যমে তা প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ দাবি করেন। তিনি বিহাির ক্যাম্পে
হামলা ও অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হতাহত
ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাঁদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
পৃথক বিবৃতিতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দলের খুলনা জেলার দাকোপ উপজেলা কমিটির সভাপতি আবদুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।