বিহারি পুনর্বাসন সংসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহারি ক্যাম্পের ১০ জন বাসিন্দাকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)। গতকাল শনিবার দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এ সমাবেশ হয়।
সংগঠনটির ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক শেখ ইয়াসীর বলেন, ১০ জনকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার, বিহারি ক্যাম্পে বিদ্যুতের পুনঃসংযোগসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পের বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বেলা দেড়টার দিকে বিহারি ক্যাম্পের জুটপট্টি থেকে মিছিল শুরু হয়ে তা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আসে।