বিড়ি কারখানা চালুর দাবিতে যশোরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের নাভারণে অবস্থিত আকিজ বিড়ির কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার শ্রমিকেরা যশোর-বেনাপোল সড়কের নাভারণ এলাকা তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়ানোয় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা নাভারণ এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। ১২টার দিকে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে শ্রমিকনেতাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এ সময় তিনি শ্রমিকদের এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পরামর্শ দেন। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, বাজেট প্রস্তাবের পর বিড়ির দাম বাড়িয়ে দেওয়ায় মানুষ বিড়ি বাদ দিয়ে সিগারেট কিনতে শুরু করেছে। এ কারণে বিড়ি বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। ফলে, সারা দেশের সব বিড়ি কারখানা মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত কারখানা চালু করা হবে না।