বিড়ির আগুন বিছানায়, দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় বিড়ির আগুন থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মানিক নাথ (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিড়ির আগুন থেকে মানিকের বিছানা ও মশারিতে আগুন লাগে। পাশের কক্ষ থেকে স্ত্রী-সন্তানেরা গিয়ে আগুন নেভানোর আগেই গুরুতর দগ্ধ হন তিনি। এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিক নাথের বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।