বিয়াকের আয়োজনে বিনিয়োগ সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) আয়োজনে বিনিয়োগের ওপর এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সাবেক সলিসিটর জেনারেল গাভান গ্রিফিথ কিউসি। বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। প্রবীণ আইনজীবী রফিকুল হকসহ অন্যান্য আইনজ্ঞ এবং বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ব্যবসায়ী নেতারা সংলাপে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।