বিয়ানীবাজার বিএনপির পাঁচ নেতা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা সৃষ্টির অভিযোগে হওয়া দুটি মামলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই পাঁচ নেতা হলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কিবরিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান আহমদ।