বিয়ানীবাজারে ওসি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েমুল ইসলাম হত্যা মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী ময়েজ উদ্দিনসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত রোববার গোয়েন্দা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বিয়ানীবাজারে নিজ বাড়িতে অবস্থানকালে যুক্তরাষ্ট্র প্রবাসী ময়েজ তাঁর বাবার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে ওসিকে খুন করেছেন বলে উল্লেখ করা হয়।সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলকাসউদ্দিন জানান, ময়েজসহ পলাতক আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৬ জুন রাত সাড়ে নয়টায় বিয়ানীবাজারের কালাউরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে বিয়ানীবাজারে কর্মরত ওসি মোনায়েমুল ইসলাম ঘটনাস্থলে গেলে বন্দুকের গুলিতে নিহত হন।