বিয়ানীবাজারে চোলাই মদ, হেরোইন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গত বৃহস্পতিবার ৩০ লিটার চোলাই মদ ও ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ বিয়ানীবাজারে অভিযান চালিয়ে প্লাস্টিকের পাত্রে রাখা ৩০ লিটার চোলাই মদ ও ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রহিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।