বিয়ানীবাজারে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসর্মপণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া গ্রামে গত মঙ্গলবার ভোরে আয়েশা বেগম নামের একজন গৃহবধূকে হত্যার পর তাঁর স্বামী এনাম উদ্দিন বিয়ানীবাজার থানায় আত্মমর্পণ করেছেন।থানা সূত্র জানায়, মঙ্গলবার ভোর ছয়টার দিকে এনাম (৩২) থানায় এসে তাঁর স্ত্রীকে হত্যার কথা বলেন। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এনামকে নিরাপত্তা হেফাজতে রাখেন। প্রায় তিন বছর আগে এনাম একটি অস্ত্র মামলায় অন্তত দুই বছর কারাভোগ করেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মদপান করে শহরের বিভিন্ন জায়গায় মাতলামি করার অভিযোগ রয়েছে।পুলিশ গিয়ে তাঁর বাড়ি থেকে গৃহবধূ আয়েশার (২৮) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০২ সালে এনামের সঙ্গে উপজেলার পাতন গ্রামের আয়েশার বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। মঙ্গলবার সেহরির সময় রোজা রাখা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। এনাম রোজা রাখতেন না বলে স্ত্রী তাঁকে বকাঝকা করেন। ধারণা করা হচ্ছে, একপর্যায়ে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করেন তিনি।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, ‘গলায় ওড়না পেঁচানো অবস্থায় আয়েশার লাশ বিছানার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত আয়েশার বাবা বাদী হয়ে এনামের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।